শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

পাটের উৎপাদন বাড়াতে সাড়ে সাত কোটি টাকার প্রণোদনা

পাটের চাষ ও উৎপাদন বাড়াতে এ বছর প্রায় ৭ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে। এর আওতায় সারা দেশের ৩ লাখ ৩৬ হাজার ৬০০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ পাবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কৃষককে এক বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) তোষাপাট-৮ (রবি-১) জাতের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ দেয়া হবে।

প্রণোদনার সরকারি আদেশ এরই মধ্যে জারি হয়েছে এবং শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com