বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কাশ্মীরে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে নিহত ১০

ভারতের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর-জম্মু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা শ্রীনগর যাচ্ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটি সড়ক থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার শিকার হওয়া ওই এলাকাটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামে পরিচিত।

 

এনডিটিভি জানিয়েছে, বর্ষার কারণে উদ্ধার অভিযানে কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাশাপাশি পুলিশও অংশ নিয়েছে।

 

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহা প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, ভুক্তভোগীদের সকলের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, রামবানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অনেকে মূল্যবান প্রাণ হারিয়েছেন। বিষয়টি জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ভুক্তভোগীদের স্বজনদের নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com