বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শাইনপুকুর ও গাজী টায়ার্সের জয়

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুর ৯২ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।

দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭১ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় সুপার সিক্সের দৌড়ে থাকা শাইনপুকুর। ব্যাটারদের ব্যর্থতায় ৩৮ দশমিক ৩ ওভারে ১৭৬ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের ইরফান হোসেন ২৬ রানে ৪ উইকেট নেন।

১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে শাইনপুকুরের বোলারদের তোপে পড়ে ২০ ওভারে ৮৪ রানে অলআউট হয় সিটি ক্লাব। দলের পক্ষে সাদিকুর রহমান সর্বোচ্চ ৩০ রান করেন। শাইনপুকুরের মুকিদুল ইসলাম ২২ রানে ৪টি ও নাইম আহমেদ ১৯ রানে ৩ উইকেট নেন।

অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে গাজী টায়ার্স। ৩টি চার এবং ৭টি ছক্কায় ৪৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার মহব্বত হোসেন রোমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com