সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলবে আজ

পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ শেষে ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ শনিবার (৬ এপ্রিল) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে।

এদিকে, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

এদিকে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এরই মধ্যে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com