সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানির চেষ্টার নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা

স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুতোভার কাছে লেখা পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর জঘন্য হত্যা চেষ্টার কথা জানতে পেরে বাংলাদেশের জনগণ এবং আমি গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।’

তিনি বলেন, ‘আমি দ্রুত তার সুস্থতা কামনা করছি এবং স্লোভাকিয়ার জনগণ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের নির্বোধ সহিংসতা একটি বৈশ্বিক গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধের ওপর হামলা এবং আমি এর তীব্র নিন্দা জানাই।’

‘এ দুঃসময়ে আমি স্লোভাকিয়ার জনগণের পাশে আছি’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com