বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ৫০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সবশেষ হত্যাকাণ্ড ঘটে বৃহস্পতিবার। এদিন ইসরায়েলি বাহিনী তুলকারেমে অভিযান চালিয়ে তিন তরুণকে হত্যা করে। তারা হলেন, মোহাম্মদ ইউসেফ নাসর আল্লাহ। আয়মান আহমেদ মুবারক ও হোসাম এমদাদ দিয়াবেস। ইসরায়েলি অভিযানে ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। অন্তত ২০ ফিলিস্তিনি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর বাংলানিউজের।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। সেখানে ৩৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আর ইসরায়েলি হামলায় গাজায় আহত হয়েছেন ৭০ হাজারের বেশি। ১০ হাজারের মতো মানুষ নিখোঁজ। উপত্যকাটিতে ধ্বংসস্তূপে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com