শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের

বিশ্বকাপ ভেন্যুতে বিশ্বকাপের আগে লজ্জার হার বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে নাজমুল শান্তর দল। তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের করা ১৫৩ রান ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইউএসএ। 

প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েই ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। টেস্টখেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়।

যুক্তরাষ্ট্রের মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে ৩৪ রান তুলেছিল বাংলাদেশ। তবে এই ৩৪ রানেই মাথায়-ই আউট হয়েছেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।

অধিনায়ক নাজমুল শান্ত এবারও ফ্লপ, করেছেন মাত্র ৩। ৬ রান করে সাকিব হয়েছেন রান আউট। তবে উইকেটে দাঁড়িয়ে যান তৌহীদ হৃদয় ও মাহামুদউল্লাহ। গড়েন ৬৭ রানের জুটি।

হৃদয়ের ৫৮ ও মাহামুদুল্লাহর ৩১ রানে ভর করে দেড়শ’ ছড়ানো স্কোর পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com