সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বন্ধুত্ব ভারতের কোনো দলের সাথে নয়, সরকারের সাথে: ওবায়দুল কাদের

বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে কোনো দলের সাথে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ভারতের নির্বাচনে কে এলো কে গেলো সেটা বাংলাদেশ দেখবে না। বাংলাদেশর বন্ধুত্ব ভারত সরকারের সাথে। ভারতের বিশেষ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে নয়।

বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে ৩৩ থেকে ৩৮ শতাংশ ভোট পড়েছে, সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ নিয়ে বিএনপির করা মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মঈন ইউ আহমেদকে আটজনকে ডিঙিয়ে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতোটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে।

এ সময় সেতু মন্ত্রী আরো বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা জোক (কৌতুক)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com