মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৩ বছরের এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে। পরে পুলিশি অভিযানে সন্দেহভাজন হামলাকারী গুলিতে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ জুন) উত্তর লাসভেগাসের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। খবর এপি।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম এরিক অ্যাডামস। তার বয়স ৪৭ বছর। সকালের দিকে এরিক অ্যাডামস আত্মহত্যা করেন। তার আগের রাতে তিনি বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেন।

পুলিশের বলছে, ওই সময় উত্তর লাসভেগাসের আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাডামসের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়। এরপর পুলিশ অভিযানে নামে। পুলিশের অভিযানের মুখে এরিক অ্যাডামস পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ তাকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিলে তিনি তা অগ্রাহ্য করেন এবং একপর্যায়ে নিজের গুলিতে আত্মহত্যা করেন।ঘটনাস্থল থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ না জানিয়ে একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com