বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাংস টুকরো করার দায়িত্বে ছিল ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড কাটআউট পদ্ধতিতে সংগঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডের মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন চরমপন্থি নেতা আমানুল্ল্যা ওরফে শিমুল ভূঁইয়া। আর পরিকল্পনার দায়িত্বে ছিলেন আনারের ব্যবসায়িক পার্টনার শাহীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় শাহীনকে ডিবি পাচ্ছে না তা প্রায় নিশ্চিত। ফলে আনার হত্যার পেছনের কলকাঠি যারা নেড়েছেন তাদের বিষয়ে খুব একটা অগ্রসর হতে পারছে না ডিবি।

এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় সর্বশেষ গ্রেফতার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী ডিবির কাছে ছয় দিনের রিমান্ডে আছে। বুধবার সাঁড়াশি অভিযান চালিয়ে খাগড়াছড়ির ফটিকছড়ি ও সীতাকুণ্ডের মাঝখানে পাতাল কালী মন্দির থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com