মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

স্লোভাকিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের অবিশ্বাস্য গোল। ইংল্যান্ডের আরও একটি প্রত্যাবর্তনের গল্প। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া হলো না স্লোভাকিয়ার। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে থ্রী লায়ন্সরা। এদিকে, দিনের অপর ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে স্পেন।

জার্মানির ভেলটিন্স অ্যারেনায় স্লোভাকিয়ার বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে ইংল্যান্ড। শুরু থেকে বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোড়ায় বেলিংহাম-হ্যারি কেনরা। তবে ২৫ মিনিটে স্রোতের বিপরিতে গোল হজম করে বসে দলটি।

গোল শোধে চেষ্টার কমতি রাখেনি ইংল্যান্ড, তবে প্রথমার্ধের বাকি সময়টা খুব ভালোভাবেই রক্ষণ সামলিয়েছে স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই সমতায় ফেরে ইংল্যান্ড। তবে ফোডেনের গোলটি বাতিল হয় ভিএআরে।

স্লোভাকিয়ার ডিফেন্সে একের পর আক্রমণ চালিয়েও মিলছিলো না গোলের দেখা। যোগকরা সময়ে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। জটলা থেকে বল পেয়ে বাইসাইকেল শটে দলকে রক্ষা করেন জুড বেলিংহাম।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দলকে লিড এনে দেন হ্যারি কেইন। এই লিড ধরে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ইংল্যান্ডের।

এদিকে, নান্দনিক ফুটবল খেলে জার্জিয়াকে হারালো স্পেন। আত্মঘাতি গোলে অবশ্য পিছিয়ে পরে লা রোহারা। তবে দমে যায়নি স্প্যানিশরা। ৩৯ মিনিটে দলকে সমতায় ফেরান রদ্রি।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি স্পেন। একে একে করেছে তিনটি গোল। ৫১ মিনিটে ফাবিয়ান রুইজ, ৭৫ ও ৮৩ মিনিটে বাকি দুটি গোল করেন নিকো উইলিয়ামস ও ড্যানি ওমলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com