মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর ভরাডুবির শঙ্কা

৫ বছরের জন্য ব্রিটেনের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনে আজ ভোট দিচ্ছেন। প্রাথমিক জরিপে বর্তমান প্রধানমন্ত্রীর পরাজয়ের শঙ্কার কথা প্রকাশ পেয়েছে। অন্যদিকে বিরোধীরা এগিয়ে আছে। ৬৫০ আসনে ভোট চলছে। আগামী পাঁচ বছরের জন্য ওয়েস্টমিনিস্টারে নিয়ন্ত্রণ যাবে কার হাতে? আজ বৃহস্পতিবার তার রায় দেবে ব্রিটেনবাসী। পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এর ৬৫০ আসনের ভোটগ্রহণের পরেই শুরু হয়ে যাবে গণনা।

এদিকে ভোটে প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) ভরাডুবি হতে চলেছে বলেই বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত। এমনকি, ৪৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত নেতা নর্থ ইয়র্কশায়ারে রিচমন্ডে নিজের ‘গড়ে’ হারতে পারেন বলেও পূর্বাভাস রয়েছে। প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com