মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দাবানলে পুড়ছে ক্যালিফোর্র্নিয়া

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই বৃহস্পতিবার হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেকর্ড ভাঙা ও বিপজ্জনক তাপপ্রবাহের কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ জটিল হয়ে পড়েছে। খবর এএফপির।
ওরোভিলের বাইরে বুধবার আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে ৩,৫০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। রাজ্যের রাজধানী সাক্রামান্টোর কাছের শহর প্যারাডাইজ থেকে ২৩ মাইল দূরে ওরোভিল অবস্থিত। প্যারাডাইজে ২০১৮ সালে ভয়াবহ অগ্নিকা- ঘটে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে যা ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছিল। স্থানীয় এনবিসি অনুমোদিত কেসিআরএর খবরে বলা হয়েছে, ওই এলাকার ২৫ হাজারের বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com