বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কোপা’র কোয়ার্টার মাতাচ্ছে যতো আর্জেন্টাইন কোচ

এবারের কোপা আমেরিকায় ১৬ দলের মধ্যে ৭ দলের কোচ আর্জেন্টিনার। আবার কোয়ার্টারে উঠা আট দলের মধ্যে চার দলের ডাগআউটও সামলাবেন আর্জেন্টাইন। গ্রুপ পর্বে যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের কোচও আর্জেন্টাইন।

শেষ আটে থাকা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো সবাই আর্জেন্টাইন। কোপা থেকে যে তিনজন আর্জেন্টাইন কোচ বাদ পড়েছেন তারা হলেন কোস্টারিকার কোচ গুস্তাভো আলফারো, প্যারাগুয়ের কোচ ড্যানিয়েল গারনারো এবং চিলির কোচ রিকার্ডো গারেকা। তবে চারজনের দলই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে না। মুখোমুখি লড়াই হবে সেমিফাইনালে। কোপা আমেরিকার সেমিফাইনালে চার আর্জেন্টাইন কোচ অবশ্য নতুন কিছু নয়। ২০১৫ আসরে সেমিফাইনালে খেলা আর্জেন্টিনা, চিলি, পেরু ও প্যারাগুয়ের কোচ ছিলেন আর্জেন্টাইন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com