রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগে দুটি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার আপিলের শুনানির দিন থাকলেও তা মুলতবি রাখা হয়েছে। রিট আবেদনকারী পক্ষের সময়ের আবেদনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার শুনানি মুলতবি করে দেয়। সেই সঙ্গে হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়।

এর ফলে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের রায় আপাতত বহাল থাকল। রিটকারী পক্ষের আইনজীবী মনসুরুল হক দেশের বাইরে থাকায় সময়ের আবেদন করেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম। এরপর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি শুনানিতে বলেন, আপাতত হাই কোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত আপিল দায়ের করেন। আমরা শুনব। এ সময় প্রধান বিচারপতি এও বলেন, আন্দোলন হচ্ছে হোক। রাজপথে আন্দোলন করে কি হাই কোর্টের রায় পরিবর্তন করবেন?

রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি পরে বলেন, আপিল বিভাগে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাই কোর্টের রায় বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com