বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওই বাচ্চা ছেলেটার বলা কথাগুলো এখনও কানে বাজে: মিরাজ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের অন্যতম নায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। দলের খারাপ সময়ে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। যার ফলে সিরিজের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

 

পুরস্কারের পুরো অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মিরাজ। তবে সে সময় কোনো পরিবারের কথা উল্লেখ করেছিলেন না। এবার সেই রিকশাচালকের পরিবার নিয়ে মুখ খুলেছেন এই ক্রিকেটার।

বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, আমাদের প্রথম টেস্ট ম্যাচ যখন চলছিল। আমার সোশাল মিডিয়াতে চলে আসে যে একটা ছেলে কান্না করছিল। আমার ছেলের মতোই বয়স, ছেলেটা কান্না করছিল আমার বাবা মারা গেছে, নামাজ পড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছে; আমি রক্ত দেখেছি, আমার বাবা ফিরে আসেনি।

তিনি বলেন, ওই কথাগুলো এখনও আমার কানে বাজে, আমার কাছে খুব খারাপ লেগেছিল। পুরো জিনিসটা দেখেছিলাম। তখনই নিয়ত করেছিলাম, ম্যান অব দ্য সিরিজ হবো কি না, তা তো জানি না। কিন্তু আমি দেশে এসে তাদের কিছুটা সাহায্য করব। ওই সময়ই নিয়ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com