সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুগপৎ আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রাখতে চাই : খসরু

আওয়ামী লীগ সরকার পতনের পর ‘ঐক্য ধরে রাখতে’ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকালে গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপের (ভাসানী) সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করে দলটি।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের আলোচনার বিষয়ে বলেন, দেশের চলমান অবস্থা, বিভিন্ন শিল্প–কারখানায় ‘মহল বিশেষের’ অপতৎপরতা, ৩১ দফা সংস্কার প্রস্তাব ও আগামী নির্বাচনসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে এই প্রথম যুগপৎ আন্দোলনের যেসব দল ছিল, তাদের সঙ্গে মিলিত হয়েছি। যুগপৎ আন্দোলনে গড়ে ওঠা ঐক্যকে আমরা অটুট রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com