সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রোহিঙ্গাদের ৩য় দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য বিশেষ র‌্যাপোর্টার অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সহিংসতা রাখাইন রাজ্যে একটি বিশাল সংকট তৈরি করেছে। রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে প্রয়োজন।

বিশেষ র‌্যাপোর্টিয়ার বলেন, মিয়ানমারে অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার রাখাইন রাজ্যে রয়েছে। যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা নিশ্চিত একটি নিরাপদ অঞ্চল তৈরি করা এবং তাদের সমর্থন করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাখাইনের সংকট সমাধানের জন্য এটি একটি ভালো সূচনা হতে পারে এবং এটি হাজার হাজার নতুন শরণার্থীকে বাংলাদেশে প্রবেশে বাধা দিতে পারে।

প্রধান উপদেষ্টা রাখাইনে সহিংসতা ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় দেশে পুনর্বাসনের জন্য বিশেষ দূতের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা এবং সম্প্রতি বাংলাদেশে ছাত্র-নেতৃত্বে বিপ্লব নিয়ে আইসিসির তদন্তও আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com