সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ পরিবারের নতুন দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক।

 

বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।

 

 

তিনি বলেন, আমাদের অনুসন্ধান দল ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে এবং বর্তমানে হাতে পর্যাপ্ত তথ্য রয়েছে, যার ভিত্তিতে আমরা শিগগিরই আরও বিস্তারিত তথ্য সরবরাহ করতে পারব।

 

 

দুদক জানায়, রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়ে তদন্ত চলছে। ২৬ ডিসেম্বর দুদক শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

 

অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন।

 

এসব প্লট বরাদ্দে যুক্ত ছিলেন-শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com