শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কঙ্গোতে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৭০০

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডি আর কঙ্গো) সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী এম২৩ যোদ্ধাদের লড়াইয়ে গত পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে।

 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

 

জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমায় এ পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ৮০০ জন।

 

 

এরইমধ্যে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে।

 

এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ।

 

এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী। এটি এক সময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। ২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com