বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তার মৃত্যু হয়। এনিয়ে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, শনিবার রাতে হাজী আব্দুল গফুর (৭৫) নামে আরও মুসল্লি মারা গেছেন। তার বাড়ি চরফ্যাশন, ভোলা। শনিবার মাগরিবের আগে তিনি ইন্তেকাল করেন।

 

 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

 

 

এর আগে শনিবার বিকালে ইন্তেকাল করেন মুসল্লি রমিজ আলী। তার বাবার নাম মৃত দোস্ত মোহাম্মদ। তিনি হবিগঞ্জের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা।

 

এরআগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন ইয়াকুব আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com