বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানের বেলুচিস্তানে ১৮ সেনা ও ২৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

 

 

পাকিস্তানের বেলুচিস্তানে ১৮ সেনা ও ২৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

 

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

 

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর কথিত শুদ্ধি অভিযান চলাকালে ২৪ ঘণ্টায় ১৮ সেনা ও ২৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর এক প্রেস রিলিজের বরাতে দেশটির গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজের।

 

শুক্রবার হারনাই জেলায় নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে ১১ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এর আগে রাতে কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ১২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার দিবাগত রাতে কালাত জেলার ম্যাঙ্গোচর এলাকায় রাস্তায় অবরোধ বসানোর চেষ্টা করে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে সেখানে গিয়ে হাজির হয়ে তাদের প্রচেষ্টা রুখে দেয়। এসময় দুই পক্ষের সংঘর্ষে ১২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। তবে অভিযান চলাকালে পাকিস্তানের আধা–সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়, জানিয়েছে আইএসপিআর। ডনের প্রতিবেদনে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তানে লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। এরপর নিরাপত্তা বাহিনী পুরো বেলুচিস্তানজুড়ে একাধিক শুদ্ধি অভিযান শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com