মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

২০ ফেব্রুয়ারি অগ্নিঝরা একুশের প্রতীক্ষায় ছিল পুরো জাতি

 

 

২০ ফেব্রুয়ারি অগ্নিঝরা একুশের প্রতীক্ষায় ছিল পুরো জাতি

 

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

 

 

১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি অগ্নিঝরা একুশের প্রতীক্ষায় ছিল পুরো জাতি। সারা দেশে টানটান উত্তেজনা বিরাজ করছিল। পরদিন প্রতিবাদের স্বরূপ কী হয় তা নিয়ে তুমুল আলোড়ন চলছিল মানুষের মনে। আর যেসব ছাত্র এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারা ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ১৯৫২ সালের এই দিনে ছাত্রদের আন্দোলনের প্রস্তুতির তীব্রতা ও অনমনীয় ভাব দেখে পূর্ববঙ্গ সরকার ২০ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করে। মূলত জনমনে ভীতি ও ত্রাস সঞ্চারের চিরাচরিত পন্থা গ্রহণ করেছিল পাকিস্তান সরকার। তবে এসব ভয়–ভীতিতেও দমানো যায়নি ছাত্রদের। দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা লক্সঘন করে। পথে বেরিয়ে এলে এবং প্রাদেশিক পরিষদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ, বেপরোয়া লাঠিচাজর্, ভয়–ভীতি ও নিপীড়ন এবং পাইকারি গ্রেপ্তার শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com