শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম!

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনা ইতিবাচক দিকে যাওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ কমছে স্বর্ণে। ফলে দামেও পড়ছে তার সরাসরি প্রভাব। সোমবার (১২ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১.৪ শতাংশ কমে দাঁড়ায় ৩,২৭৭.৩৪ ডলারে। অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দর পড়ে প্রায় ১.৯ শতাংশ। এ বাজারে প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হচ্ছে ৩,২৮১.৭০ ডলারে।

 

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগের চাহিদা কমার সঙ্গে সঙ্গে ডলারের মান বাড়ছে। এতে স্বর্ণের প্রতি আগ্রহ কমে গেছে বৈশ্বিক বাজারে।

 

 

রিলায়েন্স সিকিউরিটিজের কমোডিটি বিশেষজ্ঞ জিগার ত্রিবেদী জানান, বাণিজ্য আলোচনায় ইতিবাচক ইঙ্গিত আসার পর ডলারের মান শক্তিশালী হচ্ছে। সুইজারল্যান্ডে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বৈঠকেও এর প্রতিফলন দেখা গেছে। তাঁর মতে, এই পরিস্থিতি চলতে থাকলে স্বর্ণের দাম আরও কমে ৩,২০০ ডলারে নেমে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com