শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজেদের কত সেনা নিহত হয়েছে জানালো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানো হয়। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এসব হামলায় নিহত সেনা সদস্যদের সংখ্যা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

 

রোববার (১১ মে) এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংঘাতে তাদের পাঁচজন সৈন্য নিহত হয়েছে। খবর এনডিটিভির।

 

 

নিহত সহকর্মীদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

 

 

এ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর দাবি ৭ মে থেকে ১০ মে পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় কামান ও ছোট অস্ত্রের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় ৩৫ থেকে ৪০ জন সদস্য নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com