সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হবিগঞ্জে আমন ধান সংগ্রহে লটারি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে। তাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় লটারির মাধ্যমে নির্ধারণ হলো ২৯০ জন কৃষককে। এই কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে আমন ধান সংগ্রহ করবে।

এতে ভাগ্যবান কৃষকরা খুশি। এমন সুযোগ করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লটারির মাধ্যমে কৃষকের নাম নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, নুরপুর ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

সুমী আক্তার জানান, শায়েন্তাগঞ্জ উপজেলার ১ হাজার ১৩২ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৯০ জনের নাম নির্ধারণ করা হয়। তাদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com