শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিপিএলে রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : বিপিএল সপ্তম আসরে রংপুর রেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। অধিনায়ক হিসেবে আফগানিস্তানের সাবেক এ অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স কর্তৃপক্ষ।

আফগান এ তারকা ক্রিকেটারের বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে। বিপিএলের আগের আসরগুলোতেও খেলেছেন মোহাম্মদ নবী। শুধু বিপিএল নয়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৪ বছর বয়সী এ আফগান ক্রিকেটারের।

মোহাম্মদ নবী আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১২৪টি ওয়ানডে আর ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে এক সেঞ্চুরিতে ৪ হাজার ১৩১ রান করেন। আর বল হাতে অফ স্পিনে জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে শিকার করেন ২০৭ উইকেট।

এ ছাড়া বিপিএল আইপিএল বিগ ব্যাশ লিগসহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৩ হাজার ৬১৭ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ২৩৯ উইকেট।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী ও সঞ্জিত সাহা।

বিদেশি: মোহাম্মদ নবী, শাই হোপ, ক্রিস গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com