সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতে আফগানিস্তানের কাছে টানা তৃতীয়বার ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয় মিরাজ-জাকেরদের।

২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এছাড়া নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হারল টাইগাররা। এরমধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

শনিবার আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে শিকার করেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব।

নবম ওভারে প্রথম আক্রমণে এসেই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। তিন নম্বরে নামা সেদিকুল্লাহ আতালকে ৮ রানে শিকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com