সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নতুন রঙে ৫০ টাকার নোট বাজারে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুটির মধ্যে রঙয়ের পার্থক্য স্পষ্ট করতে ৫০ টাকার নতুন নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরসংবলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। নতুন রঙে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপত্ চালু থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com