মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

জার্মান আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহান বিজয় দিবস উপলক্ষে জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে দোআ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি হল রুমে দিবসটি উদযাপিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাবু জাফর স্বপন এর সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন হাকিম টিটু।

সভায় বক্তব্য রাখেন- জার্মান আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রফেসর শরিফুজ্জামান, সাহাবুদ্দিন, মাহফুজ ফারুক, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, নোমান হামিদ ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মিউনিখ, হামবুর্গ, নর্দার্ন ভেস্ট ফেলেনসহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

সভায় বক্তারা ধান্দাবাজ ও হাইব্রিডমুক্ত প্রকৃত মুজিব সৈনিকদের নিয়ে অচিরেই জার্মান আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আগামী বৎসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com