শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ইসরায়েলি ‘ডিপ স্টেট’ এর কিছু অংশের পাশাপাশি ‘আমেরিকান গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ স্তরের’ সঙ্গে যুক্ত ছিলেন বলে ‘মনে হওয়ার’ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পডকাস্টার জো রোগানকে বুধবার দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ভ্যান্স এও স্বীকার করেছেন, ট্রাম্প প্রশাসন এপস্টিন ফাইল নিয়ে মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে তালগোল পাকিয়েছিল। খবর বিডিনিউজের।

আল জাজিরা লিখেছে, এপস্টিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার আগে একজন অর্থলগ্নিকারী এবং অভিজাত সমাজের চেনা মুখ হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বের অভিজাতদের সঙ্গে বিস্তৃত যোগাযোগ নেটওয়র্কের জন্য পরিচিত এই ব্যক্তিকে ২০১৯ সালে নিউ ইয়র্ক সিটির কারা কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়, তখন তিনি বিচারের অপেক্ষায় ছিলেন।

এপস্টিন ফ্লোরিডা রাজ্যের একটি আদালতে দোষী সাব্যস্ত হন এবং ২০০৮ সালে একজন নাবালিকাকে যৌনপেশায় আনার জন্য দণ্ডিত হন। তবে সমালোচকরা অপেক্ষাকৃত এ লঘু সাজাকে ‘গোপন আঁতাত’ বলে বর্ণনা করেন। ভুক্তভোগীদের অভিযোগ, এপস্টিন একটি বিস্তৃত যৌন বাণিজ্যের নেটওয়ার্ক পরিচালনা করতেন, যার খদ্দের ছিলেন অভিজাতরা। ভ্যান্স তার সাক্ষাৎকারে এপস্টিন মামলা ছাড়াও মার্কিন পররাষ্ট্রনীতি, ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। প্রায় তিন ঘণ্টার এ আলোচনা ২৪ ঘণ্টারও কম সময়ে ইউটিউবে এক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com