শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

কমেছে সবজির দাম

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, রায়ের বাজার, কৃষি মার্কেট কাঁচাবাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম প্রকারভেদে ২৫ থেকে ৪০ টাকা, বেগুন ৩০, বরবটি ১১০, করলা ৫০, মুলা ২০, ধুন্দল ৫০, নতুন আলু ২৬, টমেটো ৪০, শালগম ৪০, পেঁপে ৩০, গাজর ৩০, শসা ৪০, কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০, ফুলকপি ৪০, বাঁধাকপি ৩০, মিষ্টি কুমড়া ৩০ টাকায় কেনা যাচ্ছে। লাল শাকের আঁটি ১০ টাকা, পালং শাক ১৫, লাউ শাক ১০ ও কলমি শাক ১০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় আজ সবজির সরবরাহ অনেক বেশি। তাই পাইকারি বাজারেও দাম কম। সরবরাহ এমন থাকলে দু-একদিনের মধ্যে সবজির দাম আরো কমবে।

চালের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আটাশ ধানের চাল ৩৫ টাকা, মিনিকেট ৪৬-৪৭ টাকা এবং পোলাওয়ের চাল ৯০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি চিংড়ি প্রকারভেদে ৪০০ থেকে ১ হাজার ১০০, রুই মাছ ৩৫০, কাতল মাছ ৩০০, আইড় ৮০০, পাঙাশ ৪০০, পাবদা ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছ আকার ভেদে ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com