শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিংসেবা প্রদানের প্রয়াসে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখা এখন আরও বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

রোববার গুলশান সাউথ অ্যাভিনিউ (হোল্ডিং-১২, ব্লক-সিডব্লিউএস (সি) গুলশান-১) ঠিকানায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত গুলশান শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এমএ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন করেন।

ওই শাখা থেকে এখন থেকে সাউথইস্ট ব্যাংকের গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সুযোগ-সুবিধা, ঋণ সুবিধাসংবলিত সর্বোত্তম সেবা গ্রহণ করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত কষ্টার্জিত অর্থ দ্রততার সঙ্গে তাদের প্রিয়জনদের বিতরণ করা সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ জোসনা আরা কাশেম, মো. আকিকুর রহমান, রেহানা রহমান এবং স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপদেষ্টা জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com