শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে ডায়মন্ড ওয়ার্ল্ডে উপহারের সমারোহ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজন করেছে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের আওতায় থাকবে ডায়মন্ড জুয়েলারির উপর ৩০ শতাংশ ছাড় এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।

এছাড়া সাড়ে তিন হাজার টাকার মধ্যে ১৮ ক্যারেট গোল্ডের চেইন, ১০ হাজার টাকায় ডায়মন্ড লকেট, ১৫ হাজার টাকায় লকেটসহ চেইন, ১৫ হাজার টাকার মধ্যে ডায়মন্ড রিং ও সাড়ে তিন হাজার টাকার মধ্যে ডায়মন্ড নোজ পিন।

এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরো থাকছে স্পেশাল জুয়েলারি সেট। যে সেটে নেকলেস, কানের দুল, আংটি ও ব্রেসলেট থাকবে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের সেলস কমর্কর্তা জানান, ভালোবাসা দিবস উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শো-রুমে ক্রেতারা বেশ উৎসাহের সঙ্গে কেনাকাটা করছে। তাই এই দিবসকে সামনে রেখে স্বর্ণের বাড়তি দামের মধ্যেও ক্রেতাদের সন্তুষ্টির জন্য প্রতিটি শাখায় এই স্পেশাল ছাড় দেয়া হয়েছে। এই অফার চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com