শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

অর্থনীাত ডেস্ক, নগরকন্ঠ.কম : বিটিআরসি নিরীক্ষা দাবির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা দিয়েছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।

রবিবার বিকেল সাড়ে ৩টার পর বিটিআরসির চেয়ারম্যানের কাছে গ্রামীণফোনের কর্মকর্তারা এ টাকার চেক হস্তান্তর করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিটিআরসি নিরীক্ষা দাবির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সোমবারের মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

আরো পড়ুন : বুধবারের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলে নির্দেশ

গত ২৪ নভেম্বর আপিল বিভাগ প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশ রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com