শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সাউথইস্ট ব্যাংকের মতবিনিময় সভা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে হজ ও ওমরাহ পালনে ব্যাংকিং সুবিধা প্রদানে সম্ভাব্য করণীয় নির্ণয়ের লক্ষ্যে ওমরাহ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

ঢাকায় বৃহস্পতিবার (৫ মার্চ) এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট শরীয়াহ সুপারভাইজারী কমিটির সদস্য, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা কফিল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com