শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আসছে দেশের একমাত্র রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম “স্পিড রেকর্ড মাস্টার”

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর আয়োজনে শুরু হচ্ছে দেশের একমাত্র রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার’। আয়োজিত এক সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মোঃ মাইদুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত ইভেন্টের নানা দিক বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, স্পিড বরাবরই তরুণদের ব্র্যান্ড হিসেবে কাজ করে আসছে; দেশের তরুণ সমাজের মধ্যে যে উদ্যম ও নিজেকে ছড়িয়ে দেওয়ার স্পৃহা রয়েছে সে বিষয়কেই সবার সামনে তুলে ধরতে চায় স্পিড। এরই ধারাবাহিকতায় এই ক্যাম্পেইন।

‘স্পিড রেকর্ড মাস্টার’ ক্যাম্পেইনে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে প্রচারণা চালানো হবে। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে স্পিড। এ সময় সেখানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com