শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে একটি র্যালি বের করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের গুলশান শাখার সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে র্যা লিতে উপস্থিত ছিলেন।
ব্যাংকের সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, কাজী খুররম আহমেদ, মো. নাজমুস সালেহীন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ র্যালিতে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালিতে অংশ নেন। একইভাবে স্ট্যান্ডার্ড ব্যাংকের সারা দেশের সব শাখা ও প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে একযোগে র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লি শেষে ব্যাংকের বোর্ডরুমে এবং সব শাখায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
নগরকন্ঠ.কম/এআর