শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় ৫ কোটি টাকা দিলো প্রিমিয়ার ব্যাংক

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি তারা এ টাকা দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।বিজ্ঞপ্তি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com