শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

করোনার ধাক্কা: প্রশিক্ষণার্থীদের জন্য সাড়ে ১৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির (এসইআইপি) আওতায় ১ দশমিক ৩৪ মিলিয়ন বা ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

চলমান প্রশিক্ষণ থেকে কেউ যাতে বাদ না পড়ে এজন্য এ আর্থিক সহায়তা। বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বর্তমানে ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। প্রত্যেকে এককালীন সহায়তা হিসেবে ৫ হাজার টাকা পাবেন।

মনমোহন প্রকাশ আরও বলেন, কোভিড-১৯ মহামারীটি প্রশিক্ষণার্থীদের জীবিকা নির্বাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এ সহায়তা প্রশিক্ষণার্থীদের দরিদ্র পরিবার থেকে তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে সহায়তা করবে।

দীর্ঘকালীন কোভিড-১৯ লকডাউনের কারণে তাদের বাদ পড়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি তাদের সময়মতো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ হস্তাস্তর করার জন্য।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com