শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিয়েছে ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।
রোববার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের সেবাদানের কাজে সহায়তা করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
নগরকন্ঠ.কম/এআর