শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যানকে সিএসইর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন-অর-রশীদ। এ সময় তাকে সিএসইর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (১৮ মে) সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন-অর-রশীদের সৌজন্য সাক্ষাতে পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন তারা।

এ সময় সিএসইর জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ কার্যালয়ের প্রধান মো. গোলাম ফারুক এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com