শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে ব্যাংক খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৭ মে) খুলেছে দেশের সব বাণিজ্যিক ব্যাংক। তবে করোনা দুর্যোগের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় লেনদেন হবে সীমিত আকারে।

সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পপ্রধান এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

করোনা সংক্রমণের বিস্তার রোধে দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এই সাধারণ ছুটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com