শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

করোনায় অনলাইন পোর্টালে চাকরির বিজ্ঞপ্তি কমেছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনায় অনলাইন পোর্টালে চাকরির বিজ্ঞপ্তি ৮৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

গত এপ্রিল মাসে এ পরিমাণ বিজ্ঞপ্তির কথা জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ‘কোভিড-১৯ ইমপ্যাক্ট অন জব পোস্টিংস : রিয়েল টাইম অ্যাসেসমেন্ট ইউজিং বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা অনলাইন জব পোর্টালস’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বাংলাদেশের বৃহত্তম অনলাইন জব পোর্টাল বিডিজবসের তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। আর শ্রীলঙ্কার টপ জবসডট এলকে-এর তথ্য ব্যবহার করা হয়েছে। শ্রীলঙ্কার এই পোর্টালে গত এপ্রিল মাসে অনলাইনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কমেছে ৭০ শতাংশ।

এডিবি বলেছে- বাংলাদেশের অনলাইন জব পোর্টালের নেতৃত্ব দেয়া বিডিজবসে ২০১৯ সালে ৬০ হাজারের বেশি চাকরির বিজ্ঞপ্তি দেয়া হয়।

পোর্টালটির ভিজিটর সংখ্যা প্রতিদিন গড়ে দুই লাখ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কমতে থাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com