শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব উল আলম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং ওমর ফারুক খান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান ও মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মাহবুব-এ-আলমের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখা প্রধানরা অংশ নেন। সম্মেলনে কুমিল্লা জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com