শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ওষুধসামগ্রীসহ মেডিক্যাল ইকুইপমেন্টের মূল্যের ওপর মনিটরিং জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৮ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের করোনা টাস্ক ফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী এ তথ্য জানিয়েছেন।
সভায় বলা হয়, করোনা পরিস্থিতিতে ওষুধসামগ্রীসহ মেডিক্যাল ইকুইপমেন্টের মূল্যের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে মনিটরিং জোরদার করা হয়েছে।
নগরকন্ঠ.কম /এআর