শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

লংকাবাংলা ফাইন্যান্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : পুঁজিবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কর্তৃপক্ষ এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৯ জুন) ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, সর্বশেষ সমাপ্ত অর্থবছরে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আর সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com