শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। স্থলবন্দরের বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থলবন্দরের আমদানিকারক বাবলুর রহমান জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সামনে যেহেতু কোরবানি ঈদ, এ সময় পেঁযাজের চাহিদা বেড়ে যায়। এতে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, করোনা সংক্রমণরোধে দেশের বিভিন্ন জেলাকে ‘রেড জোন’ ঘোষণা করার কারণে পেঁয়াজের চাহিদাও কমেছে। যার প্রভাবে দাম কমেছে।

স্থলবন্দরের তথ্যমতে, গত সপ্তাহে স্থলবন্দর দিয়ে ভারতীয় ২৭৮টি ট্রাকে ৫ হাজার ৮৮৯ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়। আর চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে ৭০ ট্রাকে এসেছে ১ হাজার ৭০০ মেট্টিক টন পেঁয়াজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com