শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মায় এক জেলের জালে ২৫ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। যার দাম হাঁকা হয়েছে ২৭ হাজার টাকা!
মঙ্গলবার রাতে দৌলতদিয়ার পদ্মা নদীর ডাকাতপাড়া এলাকায় জেলে জব্বার মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে।
মঙ্গলবার দৌলতদিয়া মাছ বাজারের আড়ৎদার মো. রওশন মোল্লার কাছ থেকে ১ হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে জব্বার মণ্ডল বলেন, সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়ার পদ্মার ডাকাতপাড়া এলাকায় মাছ ধরতে যাই। রাত ১টার দিকে নদীতে জাল ফেললে জালটা জোরে একটু ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় কোনো মাছ জালে ধরা পড়েছে।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া মাছ বাজারের আড়ৎ থেকে সকালে মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনেছি। এখন ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করেছি।
নগরকন্ঠ.কম/এআর