শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

রেলওয়ে কলোনিতে পশুর হাট বসানো যাবে না

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির ভেতর কোরবানির পশুর হাট না বসাতে মানববন্ধন করেছে সেখানকার বাসিন্দারা। প্রতিবছরের মতো এবারও যদি পশুর হাট বসানো হয়, তাহলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা জানান, সম্পূর্ণ অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১০ সাল থেকে কলোনির মৈত্রী সংঘ মাঠসহ কলোনিজুড়ে পশুর হাট বসে আসছে।

বহুবার প্রতিবাদ ও মানববন্ধন করেও প্রতিকার পায়নি বাসিন্দারা। বরং বিভিন্ন সময় হাট বসানোর সঙ্গে সম্পৃক্ত প্রভাবশালীদের হুমকি-ধমকির শিকার হয়েছেন বাসিন্দারা। হাট বসানোর এক সপ্তাহ আগে থেকে ঈদের ৪-৫ দিন পর পর্যন্ত পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। দুর্গন্ধে বাসা-বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়ে।

বক্তারা বলেন, বর্তমানে করোনার এ কঠিন সময়ে কোনো অবস্থাতেই যেন কলোনির ভেতর পশুর হাট বসানো না হয়। ইতোমধ্যে শাহজাহানপুর কলোনি এলাকা স্বাস্থ্য অধিদফতর কর্তৃক রেড জোন ঘোষণা করা হয়েছে। কলোনির ভেতরে যাতে পশুর হাট না বসানো হয়, সেজন্য সিটি কর্পোরেশন ও সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বাসিন্দারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com